সাধারণ প্রশ্ন ও উত্তর
একসাথে কিনিতে কেনাকাটা নিয়ে যা জানতে চান। আরও প্রশ্ন থাকলে নিচের চ্যাট বাটনে লিখুন বা ফোন করুন।
চলমান ডিল দেখুনএখন চলছে
-
লাইভ১ দিন−২৬% Uiisii C100 সুপার বেস স্টেরিও ইন-ইয়ার হেডফোন - কালো
এখন
৳৩০০
৳৩৫০👥 টিম অফার: আরও ৳১০ ছাড়
- ১–৪৯ টি ৳৩০০
- ৫০–৯৯ টি ৳২৮০
- ১০০+ টি ৳২৬০
↓ আর ৪৭টি হলে দাম ৳২৮০
৩ জন বুক করেছে
কিনতে চাই
ক্যাটাগরি
সাধারণ প্রশ্ন ও উত্তর
› গ্রুপ বাই (Group Buy) কী?
গ্রুপ বাই মানে অনেকে মিলে একসাথে একটি পণ্য কেনা। যত বেশি মানুষ যোগ দেয়, বিক্রেতা তত বেশি পরিমাণে কেনে, তাই দাম কমে। একসাথে কিনিতে প্রতিটি অফারে দামের ধাপ দেওয়া থাকে — বুকিং বাড়লে দাম পরের ধাপে নেমে যায়, আর অফার শেষে সবাই একই সর্বনিম্ন দাম দেয়।
› একসাথে কিনি কি অনলাইন শপিং সাইট?
হ্যাঁ। একসাথে কিনি বাংলাদেশের একটি অনলাইন শপিং সাইট (ই-কমার্স ওয়েবসাইট), তবে সাধারণ অনলাইন স্টোরের মতো নির্দিষ্ট দামে নয় — এখানে দলবেঁধে কিনলে দাম কমে। সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া হয়।
› কীভাবে অর্ডার করবো?
পছন্দের লাইভ অফার খুলুন, মোবাইল নম্বর যাচাই করুন, ঠিকানা লিখুন আর বিকাশ/নগদ/ব্যাংকে ছোট বুকিং টাকা পাঠিয়ে TrxID দিন। অফার শেষে চূড়ান্ত দাম ঠিক হয়, বাকি টাকা পণ্য হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারিতে দিন।
› কম মানুষ যোগ দিলে কি অফার বাতিল হয়?
না। একজন অর্ডার করলেও ডেলিভারি হবে। বেশি মানুষ যোগ দিলে শুধু দাম আরও কমে।
› ক্যাশ অন ডেলিভারি আছে?
হ্যাঁ। শুধু ছোট বুকিং টাকা আগে দিতে হয়, বাকি টাকা পণ্য হাতে পেয়ে কুরিয়ারকে দেবেন। বিশ্বস্ত ক্রেতাদের জন্য অনেক সময় বুকিং টাকাও লাগে না।
› ডেলিভারি কোথায় কোথায় হয়, চার্জ কত?
ঢাকা শহর ও সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি হয়। ডেলিভারি চার্জ পণ্যের ওজন ও আপনার ঠিকানা দেখে অর্ডারের সময়েই দেখানো হয় — লুকানো কোনো খরচ নেই। কার্টে একাধিক পণ্য নিলে এক পার্সেলে এক ডেলিভারি চার্জ।
› কোনো পণ্য না পেলে কী করবো?
“পণ্য চাই” পেজে অনুরোধ দিন। অনেকে একই পণ্য চাইলে আমরা সেটার গ্রুপ বাই অফার চালু করি।
› বুকিং টাকা কেন লাগে?
বুকিং টাকা দিয়ে আপনার জায়গা নিশ্চিত হয় এবং ভুয়া অর্ডার আটকানো যায়। এই টাকা চূড়ান্ত দাম থেকে কেটে নেওয়া হয়।
› অর্ডার বাতিল করলে টাকা ফেরত পাবো?
হ্যাঁ, শর্তাবলী অনুযায়ী বুকিং টাকা বিকাশ/নগদে ফেরত দেওয়া হয়। আমরা কোনো অর্ডার বাতিল করলে পুরো টাকা ফেরত।
› ডেলিভারি ঠিকানা বা ফোন নম্বর বদলানো যায়?
হ্যাঁ, পার্সেল কুরিয়ারে যাওয়ার আগ পর্যন্ত “আমার অর্ডার” পেজ থেকে বা চ্যাটে বলে ঠিকানা ও ফোন নম্বর বদলাতে পারবেন।
› বেশি পিস কিনতে পারবো?
প্রতিটি অফারে প্রতিজনের একটি সীমা থাকে, যাতে সবাই সুযোগ পায়। সীমার মধ্যে বুকিংয়ের পরে “আরও কিনুন” দিয়ে পিস বাড়ানো যায়।